ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মীর হেলাল গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

আইসিসির সেরা একাদশের অধিনায়ক বাবর, নেই কোনো ভারতীয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা পারফরমারদের নিয়ে একাদশ সাজিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আসিসির সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের তরুণ তারকা ব্যাটসম্যান বাবর আজমকে।

তবে আইসিসির এই সেরা একাদশে সুযোগ পাননি কোনো ভারতীয় ক্রিকেটার। এমনকি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও সুযোগ পাননি আইসিসির সেরা একাদশে।

আইসিসির সেরা একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ও ইংল্যান্ডের ওপেনার জস বাটলারকে। উইকেটকিপারের দায়িত্বেও রাখা হয়েছে এই বাটলারকে। তিনি এবারের বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিটি হাঁকান।

টুর্নামেন্টে ৬ ম্যাচে চতুর্থ সর্বোচ্চ ২৬৯ রান সংগ্রহ করেন বাটলার। আর ডেভিড ওয়ার্নার ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে অবদান রাখেন। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৮৯ রান সংগ্রহ করেন অজি এ ওপেনার।

তিন নম্বর পজিশনে রাখা হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। তার কাঁধেই দেওয়া হয়েছে বিশ্বকাপ সেরা একাদশের নেতৃত্ব। বাবর আজম টুর্নামেন্টে ৬ ম্যাচে সবেচেয়ে বেশি ৪টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৩০৩ রান সংগ্রহ করেন।

চার নম্বর পজিশনে রাখা হয়েছে শ্রীলংকার তারকা ব্যাটসম্যান চারিথ আসালঙ্কাকে। তিনি টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ ২৩১ রান করেন। পাঁচ নম্বর পজিশেনে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এইডেন মার্কওরাম।

ছয় নম্বরে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, সাতে শ্রীলংকার লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারঙ্গা। যিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ উইকেট শিকার করেছেন। আটে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। নয়ে অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড,দশে নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট আর সবার শেষে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার আনরিচ নর্টজে।

আইসিসির সেরা একাদশ: ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, এইডেন মার্কওরাম, মঈন আলী, ওয়ানেন্দু হাসারঙ্গা, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড, ট্রেন্ট বোল্ট ও আনরিচ নর্টজে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

আইসিসির সেরা একাদশের অধিনায়ক বাবর, নেই কোনো ভারতীয়

আপডেট সময় ০৭:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১