ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোদের হতাশায় ফেলে বিশ্বকাপে সার্বিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ড্র করলেই বিশ্বকাপের টিকেট হাতে পেত পর্তুগাল। তবে শুরুতে এগিয়ে গিয়েও শেষের নাটকীয়তায় হারই দেখতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোদের।

পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে উল্টো বিশ্বকাপ নিশ্চিত করে নিল সার্বিয়া।

লিসবনে রোববার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। পর্তুগাল এর আগে সার্বিয়ার মাঠে গিয়ে ২-২ গোলে ড্র করে এসেছিল।

অথচ এদিন পর্তুগাল ম্যাচে মাত্র দ্বিতীয় মিনিটেই লিড নেয়। বের্নার্দো সিলভার পাস থেকে রেনাতো সানচেস ভেতরে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

তবে খেলার ৩৩তম মিনিটে সমতা ফেরায় সার্বিয়া। এই গোলে দায় আছে পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিওর। ডি-বক্সের মাথা থেকে দুসান তাদিচের শট দানিলো পেরেইরার গায়ে লেগে পাত্রিসিওর হাত ছুঁয়ে গোললাইন পেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলেক্সান্দার মিত্রোভিচ সার্বিয়াকে উচ্ছ্বাসে ভাসান। সতীর্থের ক্রসে দূরের পোস্টে হেডেই মহামূল্যবান গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা এই স্রাইকার। হতাশায় নুয়ে পড়েন রোনালদোরা।

আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সার্বিয়া সরাসরি ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পর্তুগালের আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না। তবে বিশ্ব মঞ্চে খেলতে হলে তাদের পার হতে হবে প্লে-অফের কঠিন বৈতরণী।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে ২০২২ কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোদের হতাশায় ফেলে বিশ্বকাপে সার্বিয়া

আপডেট সময় ০৭:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১