ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের নারীরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর ক’দিন পরে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশ প্রমীলা দলকে। এর আগে ভালোভাবেই নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন বাঘিনীরা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে স্বাগতিক দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে তারা।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শারনে মায়ার্স। তাছাড়া তাদের ছয়জন ব্যাটার কোনো রানই করতে পারেননি এই ম্যাচে। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার একাই শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট পান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল। ৩ উইকেটে জয়লাভ করে তারা। মুর্শিদা খাতুন ৪৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নিগার ১২ ও নুজহাত তাসনিয়া ১০ রান করেন। এই জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাঘিনীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর অভিনেতা ইমরান খানের

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের নারীরা

আপডেট সময় ০৭:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১