ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০ হাজার টাকায় প্রক্সি দিতে এসে বুয়েট ছাত্র আটক

আকাশ জাতীয় ডেস্ক:

বিশ হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে (প্রক্সি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় শিপন তহিদুল হাসান নামের একজনকে আটক করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তহিদুল নিজেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি নাজমুল হক নামের এক ভর্তিচ্ছুর হয়ে পরীক্ষায় বসেছিলেন।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ৫ম শিফট চলাকালে তহিদুলকে আটক করেন হলের কর্তব্যরত শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তহিদুল নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাটুরিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুল জলিল ও মাতার নাম মিনারা বেগম।

প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান যুগান্তরকে বলেন, জাবিতে ভর্তিচ্ছু নাজমুল হকের পরিবর্তে তহিদুল পরীক্ষা দিতে বসে। পরীক্ষা চলাকালে প্রবেশপত্রের সঙ্গে পরীক্ষার্থীর ছবির মিল না পাওয়ায় প্রক্টরিয়াল বডিকে খবর দেন হলের দায়িত্বরত শিক্ষকরা। রোববার রাতেই তাকে বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে আটক হওয়া তহিদুল বলেন, দুই বছর আগে বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং উদ্ভাস থেকে ভর্তি পরীক্ষার্থী নাজমুল হকের সঙ্গে পরিচয় হয়। পরে তার বদলি হিসেবে ২০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি হয়। সে অনুযায়ী নাজমুল হকের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০ হাজার টাকায় প্রক্সি দিতে এসে বুয়েট ছাত্র আটক

আপডেট সময় ১১:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১