ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আঙুলের চোটে পাকিস্তান সিরিজ শেষ তামিমের

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপেও দলের সঙ্গে ছিলেন না দেশসেরা এই ওপেনার।

পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়লেন তিনি। আগের সেই আঙুলের চোটেই পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তামিমের।

নেপালের ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে গত ৬ অক্টোবর ব্যাটিংয়ের সময় বাঁহাতে বুড়ো আঙুলে আঘাত পান তামিম। দেশে ফিরে এক্স-রে করলে ধরা পড়ে চিড়। এরপর মাঠের বাইরে চলে যান তিনি। তবে সম্প্রতি নেটে তিনি ব্যাটিং অনুশীলন শুরু করেন। কিন্তু আঙুলের ব্যথা ও ফোলা কমছিল না। চোটের অবস্থা বুঝে দেখার জন্য তাই রোববার (১৪ নভেম্বর) এক্স-রে করান তিনি। সেখানে দেখা খেল নতুন করে চিড় ধরা পড়েছে। যে কারণে আবারও মাঠের বাইরে চলে গেলেন এই ওপেনার।

গণমাধ্যমকে চোটের ব্যাপারে তামিম নিজেই বলেন, ‘আগের ফ্র্যাকচারটা ছিল ভেতরের দিকে। ওটা প্রায় সেরে গেছে। কিন্তু আমার আঙুল ফোলা ছিল বাইরের দিকে। সেজন্যই কৌতূহলবশত এক্স-রে করে দেখা গেল, ওপরের দিকে ফ্র্যাকচার আছে। সম্ভবত একসঙ্গেই দুই জায়গায় ফ্র্যাকচার হয়েছিল, আগের এক্স-রেতে ওপরের দিকেরটা ধরা পড়েনি। এখন আবার আঙুলে স্প্লিন্ট লাগানো হয়েছে। আঙুল নড়া-চড়া বন্ধ। আবার পুরো প্রক্রিয়া শুরু। ’

অবশ্য চোট কাটানোর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন বলে জানিয়েছেন তিনি। দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে জানান এই ওপেনার। তবে শঙ্কা হচ্ছে অস্ত্রোপচার নিয়ে। যেটি হলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঙুলের চোটে পাকিস্তান সিরিজ শেষ তামিমের

আপডেট সময় ০৭:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১