ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

সাবেক চেয়ারম্যানের প্রতিকৃতিতে গোবর ও জুতা নিক্ষেপ

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে শুক্রবার গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের স্মৃতিস্তম্ভে গোবর দেওয়াসহ জুতা রেখে দেওয়া হয়।

এ নিয়ে পুরো ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া জানান, গভীর রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের ভবনের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে তিনিসহ স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এ সময় তিনি দেখতে পান তার বড়ভাই সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের স্মৃতিস্তম্ভে গোবর দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে বেশ কয়েকটি জুতাও ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি তার প্রতিপক্ষকেই দায়ী করছেন।

এসআই রেহানুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন জানান, এ ঘটনায় জড়িত যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউপি চেয়ারম্যান লাভলু মিয়াকে এ ঘটনায় একটি মামলা করতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সাবেক চেয়ারম্যানের প্রতিকৃতিতে গোবর ও জুতা নিক্ষেপ

আপডেট সময় ০৭:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১