ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তান এবার ভিন্ন ধারার ক্রিকেট খেলছে: হাবিবুল বাশার

আকাশ স্পোর্টস ডেস্ক:

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে আজ অজিদের মুখোমুখি হতে যাচ্ছে বাবর আজমের দল। ওয়ার্নারদের বিপক্ষে অনেকেই ইতোমধ্যে পাকিস্তানকে ফেবারিট হিসেবে দেখছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।

একটি গণমাধ্যমের সঙ্গে ফেসবুক লাইভে হাবিবুল বাশার সুমন বলেন, পাকিস্তান খুব ভালো ফর্মে রয়েছে। পাকিস্তান এবার ভিন্ন ধারার ক্রিকেট খেলছে। ওদের ওপেনিং ব্যাটাররা ভালো করছে।

শুধু ওপেনিং ব্যাটারদের নৈপুণ্যে পাকিস্তান জিতছে তা কিন্তু নয়। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও আসিফ আলীরাও গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক। সেটি নজর এড়ায়নি বাশারের।

হাবিবুল বাশারের মতে, শোয়েব মালিক ও হাফিজ খুব ভালো ব্যাটিং করছে। পাকিস্তানের বোলিং সবসময় বিশ্বমানের। ফর্ম অনুযায়ী পাকিস্তান এগিয়ে থাকবে।

প্রসঙ্গত, গ্রুপ পর্বে পাকিস্তানের ব্যাটার-বোলার সবাই রয়েছেন দুর্দান্ত ফর্মে। বিশেষ করে পাকিস্তানের দুই ওপেনারের কথা বলতে হবে আলাদা করে। রিজওয়ান ও বাবর দুজনের রান যথাক্রমে ২১৪ ও ২৬৪। রিজওয়ান করেছেন দুটি ফিফটি আর বাবর করেছেন চারটি ফিফটি। বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি আর হারিস রউফ আছেন দুর্দান্ত ফর্মে। হারিস শিকার করেছেন ৮ উইকেট আর শাহিন আফ্রিদি পেয়েছেন ৬ উইকেট।

তাই এ পাকিস্তান দলের ওপর ভরসা করতে দ্বিধা করছেন না অনেকেই।

বাবরের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের জুটিকে এই বিশ্বকাপের সেরা জুটি হিসেবে আখ্যায়িত করেছেন অনেক ক্রিকেটবোদ্ধা।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপে পাকিস্তান দল হিসেবেই খেলছে। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে ভিন্ন পাঁচজন ম্যাচসেরা হয়েছেন। অর্থাৎ, দলের জয়ে সবাই অবদান রাখছেন। একই একাদশ নিয়ে টানা ম্যাচ জেতার ছন্দটাও পাকিস্তানকে বড় ভরসা জোগাবে আজকের সেমিফাইনালে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তান এবার ভিন্ন ধারার ক্রিকেট খেলছে: হাবিবুল বাশার

আপডেট সময় ০১:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১