ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাঁজ করা যাবে মাউসও

আকাশ আইসিটি ডেস্ক :

ভাঁজযোগ্য স্মার্টফোন, টিভি এসব এখন আর অপরিচিত কিছু নয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এর জনপ্রিয়তা বাড়বে বলে মনে করা হচ্ছে। ভাঁজযোগ্য স্মার্টফোনের ধারণাটি বাস্তবায়িত হওয়ার পর অন্য যন্ত্রপাতির মধ্যেও এই প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা। যে কোনো প্রয়োজনীয় ডিভাইস বা যন্ত্রাংশ আরও সহজে বহনযোগ্য করতে আগামী দিনগুলোতে ভাঁজযোগ্য প্রযুক্তি বেশ জনপ্রিয় হয়ে উঠবে। সেজন্যই এবার ভাঁজযোগ্য মাউস তৈরির প্রকল্প হাতে নিয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। সবকিছু ঠিক থাকলে এক থেকে দুই বছরের মধ্যেই এ ধরনের মাউস বাজারে পাওয়া যেতে পারে।

এক প্রতিবেদনে জানায়, ভাঁজযোগ্য আর্ক মাউস নিয়ে কাজ করছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এ ধরনের মাউসের জন্য ইতোমধ্যে পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। পেটেন্ট আবেদনটি এখনো বিবেচনাধীন রয়েছে। ফলে মাইক্রোসফটের পণ্য তালিকায় এটি যুক্ত হচ্ছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মাইক্রোসফটের আর্ক মাউসের আগের ভার্সনটি বেশ হালকা ও সরু। তবে নতুন আর্ক মাউস আরও নমনীয় হতে পারে এবং এটিকে ভাঁজ করার সুবিধাও থাকতে পারে। ফলে এ মাউস খুব সহজে বহন করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাঁজ করা যাবে মাউসও

আপডেট সময় ০৯:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১