ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সিরাজগঞ্জে স্ত্রী নিহত, স্বামী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ শহরে মঙ্গলবার সকালে নয়ন মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী ও তার স্বজনদের মারপিটে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত মারুফা খাতুনের (৩০) স্বামী মনোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহতের স্বামী মনোয়ার হোসেন ও তার ছোট ভাই দেলোয়ার হোসেন পরিবার নিয়ে নয়ন মোড় এলাকায় তাদের বোন জামাই শহিদুল ইসলামের বাড়ির ২য় তলায় ভাড়া থাকতো। নিহত মারুফা খাতুনকে মারপিট করে হত্যা করে লাশ বাসার ছাদে একটি বাঁশের সাথে ওরনা পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।

সংবাদ পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার ও তার স্বামী মনোয়ারকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিপুল সংখ্যক নারী-পুরুষ ঘটনাস্থলে ভীড় করে।

নিহতের মাথার পিছনে সরু ছিদ্র, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে মনোয়ারের ছোট ভাই দেলোয়ার ও তার বোন শহিদুলের স্ত্রী মনোয়ারা পলাতক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সিরাজগঞ্জে স্ত্রী নিহত, স্বামী গ্রেফতার

আপডেট সময় ০২:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭