ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ঢাবির ক্যাম্পাস ঘুরে দেখলেন কূটনীতিকরা

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) উদ্যোগে ওয়াকিং মিউজিয়াম কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর জেনোসাইডের সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শন করেছেন কূটনীতিকরা

বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক বটতলা থেকে এ কর্মসূচি শুরু হয়। মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, জাতিসংঘ ঢাকাস্থ মিশন প্রধান মিয়া সেপো, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এবং ঢাকাস্থ আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রধান জয়েন্দু ডি এতে অংশ নেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নানা ঘটনা সম্পর্কে জানান বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

পায়ে হেঁটে কূটনীতিকরা ১৯৫ জন শহীদ ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীর তালিকা সংবলিত স্মৃতি চিরন্তন, বিট্রিশ কাউন্সিল, সলিমুল্লাহ মুসলিম হল, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, ঐতিহাসিক ৭ মার্চের জনসভাস্থল সোহরাওয়ার্দী উদ্যান, বিশ্ববিদ্যালয় শহীদ শিক্ষকদের সমাধিস্থল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল, ডাকসু সংগ্রহশালা পরিদর্শন করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা শোনেন। এরপর তারা মধুর কেন্টিনে কিছু সময় কাটান।

এছাড়া কূটনীতিকরা সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের কার্যালয় পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অধ্যাপক ইমতিয়াজ আহমদের কাছ থেকে জেনে নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ঢাবির ক্যাম্পাস ঘুরে দেখলেন কূটনীতিকরা

আপডেট সময় ১২:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১