ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে দল যখন ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে তখন ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। নিজের অলরাউন্ড নৈপুণ্যে ফিরেছেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের চূড়ায়।

কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান এ অলরাউন্ডার।
বিশ্বকাপে পড়া এই ইনজুরির কারণে এবার পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, সাকিবের সুস্থ হতে আরও ২-৩ সপ্তাহ সময় লাগতে পারে।

সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে পায়ে টান খেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় সাকিবকে। কিছুক্ষণ পর আবারও ফিল্ডিংয়ে আসলেও বোলিং করতে গিয়ে ফের ইনজুরির লক্ষণ দেখা দেয় তার মধ্যে। সে ম্যাচের পর তাকে তিনদিনের পর্যবেক্ষণে রেখেছিল বিসিবির মেডিকেল দল। শেষ পর্যন্ত ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।

বিশ্বকাপের এবারের আসরে মোট ৬ ম্যাচ খেলে ব্যাট হাতে ২১.৮৩ গড়ে ১৩১ রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। তাছাড়া ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুইটি ম্যাচে।

আগামী ১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ নভেম্বর প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার জগতপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত

পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

আপডেট সময় ০৮:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১