ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য চীনের ৫৭ টন ত্রাণ চট্টগ্রামে

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৫৭ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে চীন।

বুধবার সকালে চীনের একটি কার্গো বিমানযোগে এ ত্রাণ সামগ্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এ সব ত্রাণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু।

অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, চীন সরকারের পক্ষ থেকে ৫৭ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে একটি কার্গো বিমান চট্টগ্রামে পৌঁছেছে। ত্রাণ গ্রহণ করে সেগুলো কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চীনের ত্রাণ সামগ্রী নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আরো একটি চীনের কার্গো ফ্লাইট চট্টগ্রামে পৌঁছাবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

রোহিঙ্গাদের জন্য চীনের ৫৭ টন ত্রাণ চট্টগ্রামে

আপডেট সময় ০১:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭