ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যা বললেন শোয়েব মালিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা চার ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানের। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পর পর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার উপক্রম। টুর্নামেন্টে কার্যত টিকে আছে বিরাট কোহলির দল। এই পরিস্থিতিতে পাকিস্তানের অভিজ্ঞ তারকা শোয়েব মালিককে এক বিতর্কিত প্রশ্ন ছুড়লেন সাংবাদিক, তবে বুদ্ধিমত্তায় সেই প্রশ্নের জবাব এমনভাবে দিলেন এ অলরাউন্ডার, তাতে জবাব দেওয়া হলো, সব রকম বিতর্ক থেকেও দূরে থাকা হলো।

নামিবিয়ার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের প্রতিনিধি হিসেবে এসেছিলেন শোয়েব মালিক। তাকে পেয়ে ভারতের ক্রিকেট নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শোয়েবকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘এখন তো বিশ্বকাপে দুটি দলকে নিয়ে খুব চর্চা হচ্ছে। একটা পাকিস্তান, অন্যটা ভারত। আপনার কি মনে হয় এই অবস্থা থেকে ভারত আর সেমিফাইনালে যেতে পারবে? আপনার স্বপ্ন ছিল বিশ্বকাপ হাতে নিয়ে অবসর নেবেন। এখন কি মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হবে?’

পাকিস্তানি অল-রাউন্ডার শোয়েব। একটু থেমে তিনি বলেন, ‘আচ্ছা প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি আগে। আমরা শুধু আমাদের দলের উপরে নজর দিচ্ছি। আমরা আমাদের লক্ষ্য, পরিকল্পনা নিয়ে ভাবছি। এগুলো কীভাবে পূরণ করা যায়, শুধু সেটাই মাথায় রাখছি। এছাড়া ডানে-বাঁয়ে যা ঘটছে, তার দিকে আমাদের কোনো খেয়াল নেই। আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি। আর কোনোভাবেই নেতিবাচক ব্যাপারগুলোকে আমরা দলে ঢুকতে দেব না। আমরা এখন বিশ্বকাপে খেলছি। আমাদের সমস্ত মনোযোগ এখন এখানে ভাল করার উপরে। তাই অন্য কিছু নিয়ে ভাবার কোনো সময় নেই আমাদের।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যা বললেন শোয়েব মালিক

আপডেট সময় ০৬:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১