ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাসপাতালের টয়লেটে নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেটে নবজাতককে পাওয়া যায়।

উদ্ধারকৃত নবজাতকটি ছেলে। তার বয়স ১-২ দিন। কে বা কারা শিশুটি ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

হাসপাতাল সূত্র জানায়, ভোরে কর্তব্যরত এক নার্স টয়লেটে গিয়ে নবজাতককে দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার পর পরিষ্কার-পরিচ্ছন্ন করে নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে বোরকা পরিহিত এক নারী তাকে টয়লেটে রেখে গেছেন বলে সিসি ক্যামেরার ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের টয়লেটে নবজাতক

আপডেট সময় ১০:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১