ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে দুই তারকা মডেল

আকাশ বিনোদন ডেস্ক :

মিস কেরালা ২০১৯-এর শিরোপা জয়ী আনসি কবীর চলতি বছর মিস সাউথ ইন্ডিয়ার শিরোপাও জয় করেন। মিস কেরালার একই আসরে রানার আপ হয়েছিলেন অঞ্জনা শাহজাহান।

ভারতের সম্ভাবনাময়ী এই দুই তারকা মডেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (১ নভেম্বর) এমন হৃদয় বিদারক এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান কেরালায় একটি ফটোশুট শেষ করে ফিরছিলেন। হঠাৎ তাদের গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি সরাসরি একটি গাছে ধাক্কা খায়।

৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক৷

জানা যায়, মিস কেরালা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় আনসি এবং অঞ্জনার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুজনে একসঙ্গেই পাড়ি জমালেন অনন্ত যাত্রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে দুই তারকা মডেল

আপডেট সময় ১০:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১