ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আবাসিক হোটেলে নারীর রক্তাক্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক হোটেল থেকে মনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল ৪টার দিকে শহরের নতুনবাজারের লেবুবাজার সংলগ্ন হোটেলের ৩য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

টু-স্টার হোটেলের ম্যানেজার মো. আব্দুল কাইয়ুম বলেন, ওই নারী আমাদের হোটেলের নিচে বাজারে লেবু, নাগা মরিচ ইত্যাদি বেচাকেনা করতেন। আমাদের হোটেলে মাঝে মধ্যে পরিষ্কার পরিছন্নতার কাজও করতেন। রোববার বিকালের দিকে হঠাৎ করে আমরা হোটেলের ৩য় তলার বাথরুমে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেই।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই নারী দীর্ঘদিন ধরে নতুনবাজারে লেবু ও কলার আড়তের আশপাশে লেবু, নাগা, মরিচ ও আনারস বেচাকেনা করতেন। হত্যাকাণ্ডের শিকার মনোয়ারা বেগম শহরতলীর শাহিবাগ এলাকার মৃত নূর মিয়ার স্ত্রী বলে জানা যায়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনোয়ারা বেগমের শরীরে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

আবাসিক হোটেলে নারীর রক্তাক্ত লাশ

আপডেট সময় ১১:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১