ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৫-১১ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক করোনা টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। শুক্রবার এফডিএ এ অনুমোদন দিয়েছে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, এর ফলে ২৮ মিলিয়ন মার্কিন শিশু টিকার আওতায় আসতে পারবে, যাদের অনেকেই ইতোমধ্যে স্কুলে ফিরেছে।

গত মঙ্গলবার এফডিএ এর উপদেষ্টাদের একটি প্যানেল ফাইজার-বায়োএনটেক টিকা অনুমোদনের সুপারিশ করে ভোট দেওয়ার পরই এ সিদ্ধান্ত এসেছে।

শিশুরা কীভাবে এই টিকা পাবে বা কী ডোজে দেওয়া হবে, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়া হবে যে কীভাবে দেয়া হবে টিকা। মঙ্গলবার এই নিয়ে বৈঠকে বসবেন বিশেষজ্ঞ কমিটি। তারপরই সিদ্ধান্ত।

মার্কিন প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, টিকা ছাড়াই অনেক শিশুই স্কুলে গিয়ে ক্লাসও শুরু করে দিয়েছে। সংক্রমণ থেকে বাঁচাতে শিগগিরই এই শিশুদের টিকা দেওয়ার লক্ষ্য সরকারের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫-১১ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১