ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরের সঙ্গে সেলফি, হাসপাতালে ৮ জন

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর হাতিয়ায় বিয়েবাড়িতে বরের সঙ্গে সেলফি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত আটজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আহম্মদ মিয়া বাজারের পাশে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কনের মা কুলসুমা বেগম (৩৫), আত্মীয় আনোয়ারা খাতুন (৭০), বরপক্ষের ইয়াসমিন আক্তার (৩০), সালমা আক্তার (২৮), বরের ভাই মো. মিরাজ (৩৩), মো. মুরাদ (৩০) ও মো. রুবেল (১৫)।

জানা যায়, প্রায় তিন মাস আগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মো. মিলনের (২৫) সঙ্গে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাশেদ উদ্দিনের মেয়ে রাশেদা বেগমের (১৯) পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার কনেকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বরযাত্রী কনের বাড়িতে আসে।

বর ও কনেকে বিদায় দেওয়ার সময় বরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কনেপক্ষের এক নারীর সঙ্গে ধাক্কা লাগায় শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কনের মাসহ উভয়পক্ষের আহত আটজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কনের মা কুলসুমা বেগম বলেন, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে আমার জ্ঞান ফিরেছে। আমি নিজেও অসুস্থ ছিলাম। আনন্দঘন পরিস্থিতিতে কী থেকে কী হয়েছে মনে করতে পারছি না।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিন বলেন, বুধবার রাতে কনেপক্ষের দুইজন ও বরপক্ষের ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।

হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কোনো লিখিত অভিযোগ পাইনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরের সঙ্গে সেলফি, হাসপাতালে ৮ জন

আপডেট সময় ১০:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১