ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে আবু সায়েদ রিপন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হত্যাকারীরা তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানা গেছে। নিহত আবু সায়েদ রিপন মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার ভোরে ৮নং ওয়ার্ড তুলুয়া চাঁদপুর গ্রামের বারিরহাট বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু সায়েদ রিপন ওই গ্রামের ভূঁইয়া বাড়ির রফিক উল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় লাল সুবজ বাস কাউন্টারের মালিক ছিলেন আওয়ামী লীগ নেতা আবু সায়েদ রিপন। প্রতিদিন কাজ শেষে গভীর রাতে কাউন্টার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরতেন তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোরে বারিরহাট বাজার মসজিদের ইমাম ও মুসল্লিরা সড়কের ওপর রিপনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা মাইকে ঘোষণা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। নিহতের পায়ের ওপর মোটরসাইকেলটি পড়েছিল। এছাড়াও তারা মাথায় প্রচণ্ড আঘাতের কারণে ভেতরের মগজ বের হয়ে আসে।

জাহাঙ্গীর আলম জানান, তার সঙ্গে তিনটি মোবাইল ফোন সবসময় থাকলেও লাশের আশপাশে কোনো মোবাইল পাওয়া যায়নি। পকেটে কোনো টাকাও ছিল না।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঢাকা টাইমসকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নোয়াখালীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১