ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেয়ারবাজারে বুঝেশুনে বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাজারেরও একটি ভিত্তি আছে, সেটি হলো অর্থনীতি। তাই অর্থনীতি যতো শক্তিশালী হবে, ততই শেয়ারবাজার শক্তিশালী হবে। অন্য কোনো কিছু দিয়ে এটিকে প্রভাবিত করার সুযোগ নেই। এ কারণে শেয়ারবাজারে বিনিয়োগের আগে বুঝে শুনে নিতে হবে। আমি সবসময় বলি সবাই বুঝে শুনে শেয়ারবাজারে আসবেন।

বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ভার্চুয়ালি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বাজারটিতে দৈনিক লেনদেন হচ্ছে। দৈনিক ওঠানামা করছে। শেয়ারবাজার অনেক বেশি সেনসিটিভ। এই জায়গাটিতে আমাদের লক্ষ্য রাখতে হবে। সারা বিশ্বের শেয়ারবাজার একইভাবে নিয়ন্ত্রণ করা হয়। এখানে লাভের জন্য আপনি আসবেন, কিন্তু ঝুঁকির বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে।

তিনি বলেন, আমরা সবসময় আমাদের দায়িত্বটা পালন করব। সরকারের পক্ষ থেকে শেয়ারবাজারকে সাপোর্ট দিয়ে যাওয়া হবে। তবে কেউ যদি অনেক লাভের জন্য কোনো কিছু চিন্তা না করেই বিনিয়োগ করেন তাহলে তো হবে না। যারা শেয়ারবাজারের সঙ্গে জড়িত তারা এটি সম্পর্কে জানেন। তারা বুঝে শুনেই বাজারে এসেছেন। সরকার যেখানে যা দরকার তা করছে। এখানে যে সাপোর্ট দরকার সেটিও দেওয়া হচ্ছে। বাজেটে তাদের সাপোর্ট দিয়েছি। তার বাইরে গিয়ে কেউ যদি কিছু করে তাদের কিন্তু সরকার দায়বদ্ধতার আওতায় আনতে পারে না।

২৬ প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, একবার উদ্যোগ নিয়েছিলাম, বিভিন্ন কারণে সেটি হয়নি। বাজারে যখন কোনো ভালো শেয়ার থাকে না, তখন একদিকে মার্কেট বেশি চলে যায়। সারাবিশ্বে এটি হয়। সেজন্য এমন সমস্যা থাকলে সরকার বাজেট দিয়ে বাজার ভারসাম্য রাখে। সেজন্য আমরা উদ্যোগটি নিয়েছিলাম। দেখা গেল যে আমাদের মার্কেটে যে পরিমাণ শেয়ার থাকা দরকার ছিল সেটি আছি। সেজন্য সরকারকে আর সেই কাজ করতে হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেয়ারবাজারে বুঝেশুনে বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

আপডেট সময় ০৪:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১