ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিঠের চোটে বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে আর খেলা হবে না মোহাম্মদ সাইফউদ্দিনের। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন পেসার রুবেল হোসাইন।

মঙ্গলবার রাতে হঠাৎ করেই এই বিষয়টি নিশ্চিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

প্রথমাবস্থায় সাইফউদ্দিনের ছিটকে পড়ার কারণ না জানতে পারলেও পরবর্তীতে বিসিবি জানায়, পিঠের ছোটের কারণেই বিশ্বকাপের বাকি অংশে আর খেলা হবে না এই পেসারের। দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে মঙ্গলবার (২৬ অক্টেবর) দলের অনুশীলনেও ছিলেন না তিনি।

সাইফউদ্দিনের বিষয়ে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির ম্যানেজার রাবীদ ইমাম বলেন, ‘সে (সাইফউদ্দিন) গত ম্যাচের পর ব্যথা অনুভব করার কথা বলেছিল। পিঠে…বাঁ দিকে। ’

সাইফ ছিটকে যাওয়ার পর বদলি হিসেবে দলে জায়গা করে নিয়েছেন রিজার্ভে থাকা ক্রিকেটার রুবেল হোসাইন। নিয়ম অনুযায়ী আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়েই রুবেলকে দলে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশের হয়ে ২৮ টি-টোয়েন্টি খেলে রুবেল নিয়েছে ২০টি উইকেট। অপরদিকে বিশ্বকাপের গ্রুপপর্বে তিনটি ও সুপার টুয়েলভে একটি ম্যাচ খেলেছেন সাইফ। এ চার ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৫টি উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

পিঠের চোটে বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের

আপডেট সময় ১২:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১