ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থানার জানালার গ্রিল ভেঙে পালাল আসামি

আকাশ জাতীয় ডেস্ক:

দিনদুপুরে পার্বতীপুর মডেল থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়েছে ওয়ারেন্টের এক আসামি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ডিউটি অফিসার কেবিএম শাহারিয়ার ও পুলিশ কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে তাৎক্ষণিক দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, একটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মোকারুল ইসলামকে (৩২) রাত ১২টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে রাতেই আসামি মোকারুল ইসলামকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতখানার জানালার তিনটি গ্রিল ভেঙে কৌশলে পালিয়ে যায় আসামি।

পার্বতীপুর মডেল থানার ওসি মো. ইমাম জাফর জানান, থানা হাজতে ছিল আসামি। পুলিশের অগোচরে হাজতখানার পাশের দরজার তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করে। পরে স্টোর রুমের গ্রিল কেটে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেল আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার কারণে পুলিশের উপ-সহকারী পরিদর্শক কেবিএম শাহরিয়ার ও কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

থানার জানালার গ্রিল ভেঙে পালাল আসামি

আপডেট সময় ১০:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১