ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লিটন আমাদের দলের মূল খেলোয়াড়দের একজন : বোলিং কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিজেকে যেন হারিয়ে খুঁজছেন লিটন দাস। ব্যাটে যেমন রান পাচ্ছেন না, তেমনি শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে সমর্থকদের কাছে খলনায়ক হয়ে গেছেন তিনি। এমনকি তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। তবে এই খারাপ সময়েও দলকে পাশে পাচ্ছেন এই ডানহাতি ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রানের ভালো পুঁজি নিয়েও ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। অথচ দলীয় ৭৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। ১৩তম ওভারে আফিফ হোসেনের বলে ভানুকা রাজাপক্ষের ক্যাচ মিস করেন। ওই সময় ১৪ রানে ব্যাট করছিলেন লঙ্কান বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫১ রান করেন রাজাপক্ষে।

লিটনের ওই দুই ক্যাচ মিস করা নিয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেন, ‘লিটন দাস আমাদের দলের মূল খেলোয়াড়দের একজন। সে আমাদের সেরা ফিল্ডার। তবে এখানে বিষয়টা হলো, একাধিক ক্যাচ মিস হয়েছে। কিন্তু তাতে এতদিন যে দলে সে অবদান রেখেছে এসেছে তা তো আর মিথ্যা হয়ে যাচ্ছে না। এমন ক্যাচ মিস হতেই পারে। কিন্তু লিটনের ক্যাচ মিস বেশি আলোচনায় এসেছে, কারণ এতে খেলার ফলাফলে প্রভাব পড়েছে। ‘

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল বিকাল ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। তার আগে ভুলগুলো শুধরে নেওয়ার আশ্বাস দিলেন গিবসন, ‘সব ম্যাচেই কিছু সুযোগ ফসকে যায়। অবশ্যই খেলার ফলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় এটা (লিটনের ক্যাচ মিস) বেশি আলোচিত। কিন্তু আমরা ক্যাচিং অনুশীলন করছি। যখন ছেলেরা চাপের সময়ে খেলে তখন এসব ক্যাচ মিসের ঘটনা ঘটে। আমি বলছি না এটা উদ্বেগের। আমরা এ থেকে বের হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

লিটন আমাদের দলের মূল খেলোয়াড়দের একজন : বোলিং কোচ

আপডেট সময় ০৬:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১