ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ম্যাচ আবুধাবিতে, টাইগারদের অনুশীলন দুবাইয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের যাত্রা শুরু করে বাংলাদেশ। আগামীকাল বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিকাল ৪টায় টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। তবে ভেন্যু আবুধাবি হলেও আজ ম্যাচের আগের দিন দুবাইয়ে অনুশীলন করছে বাংলাদেশের ক্রিকেটাররা।

বিসিবি সূত্রে জানা গেছে, দুবাই থেকে দীর্ঘ ভ্রমণ করে আবুধাবিতে গিয়ে সেখানে অনুশীলন করা কঠিন হয়ে যাবে বলেই নাকি দুবাইতে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে অনুরোধ করে অনুশীলন ভেন্যু পরিবর্তনের। শেষ পর্যন্ত বিসিবির এই আবেদন গ্রহণ করেছে আইসিসি।

দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে আজ টাইগারদের প্রস্তুতিপর্ব সম্পন্ন হবে। এরপর দল যাত্রা করবে আবুধাবির উদ্দেশ্যে। খেলা যেহেতু দিনের বেলায়, তাই স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা) এই অনুশীলন শুরু হবে। অনুশীলন চলবে বিকাল ৫টা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ম্যাচ আবুধাবিতে, টাইগারদের অনুশীলন দুবাইয়ে

আপডেট সময় ০৬:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১