ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইল ছিনিয়ে নেওয়ায় ৩ যুবককে গণধোলাই

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহে তরুণীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ায় তিন যুবককে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন-কালীগঞ্জ উপজেলার খড়িখালি গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন হোসেন (৩০), সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মীরেরহুদা গ্রামের শাহ জাহান মুন্সীর ছেলে স্বাধীন হোসেন (২৩) ও একই গ্রামের আবু তালেবের ছেলে রনি হোসেন (২১)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে পাগলাকানাই মাজারে ৭ দিনব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ঝিনাইদহের কালীগঞ্জ বারো বাজার এলাকা থেকে ইভা নামে এক টিকটকার বেড়াতে আসেন। এসময় ওই স্থানে ইভার সাথে তিন যুবকের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইভার হাত থেকে একটি মোবাইল ছিনিয়ে নেয় মিলন নামে এক যুবক। এরপর এলাকাবাসী ওই তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক স্বাধীন জানান, ইভা নামে মেয়েটির সাথে রনির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম নিবেদন চলাকালীন রনির কাছ থেকে মেয়েটি একটি দামি মোবাইল হাতিয়ে নেয়। সেকারণে রনির বন্ধু হিসেবে মিলনকে সাথে নিয়ে আমিও ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর মেয়েটি রনির সাথে বেড়বাড়ি গ্রামে মেলার মাঠে দেখা করতে আসলে মিলন মোবাইলটি ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোবাইল ছিনিয়ে নেওয়ায় ৩ যুবককে গণধোলাই

আপডেট সময় ০৬:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১