ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাহজালাল বিমান বন্দরে ১২ কেজি সোনা জব্দ

আকাশ জাতীয় ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৪টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। যার ওজন ১২ কেজি ও আনুমানিক বাজারদর প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনা ও অলংকার জব্দ করা হয়েছে। বিমানের নম্বর- ফ্লাইট বিজি-৪১৪৮।

সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এ পর্যন্ত পাচারকারী কাউকে সনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়

শাহজালাল বিমান বন্দরে ১২ কেজি সোনা জব্দ

আপডেট সময় ১২:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১