ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

পর্দায় ‘ঘনিষ্ঠ দৃশ্য’ নিষিদ্ধ করল পাকিস্তান

আকাশ বিনোদন ডেস্ক :

গল্পের প্রয়োজনে অনেক সময় নাটক কিংবা সিনেমার রোম্যান্টিক দৃশ্যে অভিনয়শিল্পীদের ‘ঘনিষ্ঠ দৃশ্য’ দেখানো হয়। কিন্তু এই বিষয়টি এখন থেকে আর পাকিস্তানের টেলিভিশনের পর্দায় দেখানো যাবে না।

পর্দায় ‘ঘনিষ্ঠ দৃশ্য’ সম্প্রচার একেবারে নিষিদ্ধ করেছে দেশটি। অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে বিরত থাকার নির্দেশনা দিয়েছে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)।

প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এক নোটিশ জারি করে নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আলিঙ্গন, প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অশ্লীল ও সাহসী পোশাক, বিছানার দৃশ্য এবং বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতার দৃশ্য দেখানো হয় ধারাবাহিক বা নাটকে। যা ইসলামি শিক্ষা ও পাকিস্তানি সমাজের সংস্কৃতির প্রতি সম্পূর্ণ অসম্মানের। ’ চ্যানেলগুলিকে অশালীন পোশাক, বিতর্কিত ও আপত্তিকর প্লট, বিছানার দৃশ্য-সহ ধারাবাহিকে বিষয়বস্তুর পর্যালোচনা করার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে অশ্লীলতার অভিযোগে গত বছর পেমরা ৩টি টিভি নাটক এবং ওয়েব সিরিজ চুরাইলকে নিষিদ্ধ করেছিল। একইভাবে অশ্লীলতার অভিযোগে পাকিস্তানে বন্ধ রয়েছে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

পর্দায় ‘ঘনিষ্ঠ দৃশ্য’ নিষিদ্ধ করল পাকিস্তান

আপডেট সময় ১০:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১