ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে উসকানি-গুজব ছড়ানোর অভিযোগে ইবি ছাত্র আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শোভন কুমার দাসকে (২৭) ফেসবুকে ধর্মীয় উসকানি ও গুজব ছড়ানোর অভিযোগে আটক করেছে র‌্যাব। আজ শনিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মো. নাজিউর রহমান।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে যশোর শহরের বকচর হুশতলা এলাকা থেকে শোভনকে আটক করা হয়। তিনি নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামের শ্যামল কুমার দাসের ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোভন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১৫-২২ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেশ কিছু ধর্মীয় উসকানিমূলক পোস্ট ও লিংক শেয়ার করেছেন। এসব পোস্টে সাম্প্রতিক সময়ে হিন্দু নারীদের ধর্ষণ, পুরোহিত হত্যাসহ বিভিন্ন গুজব ছড়ানো হয়। এ ঘটনার সঙ্গে আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামি আছে বলে ধারণা করা হচ্ছে।

আটক শোভনের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যশোর কোতয়ালি থানায় সোপর্দের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। উল্লেখ্য, শোভন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক ও লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে উসকানি-গুজব ছড়ানোর অভিযোগে ইবি ছাত্র আটক

আপডেট সময় ০৯:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১