ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নভেম্বরে খালের সীমানা নির্ধারণ করবে সেনাবাহিনী : মেয়র আতিক

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খালের সীমানা নির্ধারণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। সেনাবাহিনী আগামী মাসে খালের সীমানা নির্ধারণ করে দেবে বলে জানান মেয়র।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকার রামচন্দ্রপুর খাল পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘খালের সীমানা আমরা পাইনি। সীমানা নির্ধারণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ আগামী নভেম্বরে সেনাবাহিনী সীমানা নির্ধারণ করে দেবে৷’

খাল সংলগ্ন স্থাপনা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যারা খালের উপর বাড়ি করেছেন, তারা সরে যান। খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। জায়গা থাকলে সাইকেল লেন করা হবে।’

খালের পাড়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে জানিয়ে উত্তরের মেয়র বলেন, ‘সিসি ক্যামেরায় আমরা যদি দেখি কেউ খালে ময়লা ফেলছে, তাহলে জেল, জরিমানা সব করে দিয়ে যাব। সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে যারা খালে ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করব।’

এ সময় মেয়র খাল সংলগ্ন কয়েকটি বাড়ি ঘুরে দেখেন। বাড়ি থেকে সরাসরি খালে সুয়ারেজ লাইন দেওয়া হয়েছে দেখে আক্ষেপ প্রকাশ করেন মেয়র আতিক। সুয়ারেজের লাইন সরাসরি খালে না দিয়ে বাড়ির মধ্যে পয়ঃবর্জ্য প্লান্ট করার নির্দেশ দেন। এজন্য বাড়ি মালিকদের ছয় মাসের সময় বেঁধে দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে স্থানীয় কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নভেম্বরে খালের সীমানা নির্ধারণ করবে সেনাবাহিনী : মেয়র আতিক

আপডেট সময় ০৪:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১