ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ভারতের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান’

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের বিশ্বকাপের মূল মঞ্চে পা রেখেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাবে পাকিস্তান। অর্থাৎ শুরুতেই স্নায়ুচাপের ম্যাচ।

ম্যাচটি নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। যে কারণে সেই দুঃখ ঘোচানোর সুযোগ এখন বাবর আজমের সামনে।

এমন সব আলোচনার মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ জানালেন, হাইভোল্টেজ এই ম্যাচে পাকিস্তান হারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে।

ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন বক্তব্য দিলে হগ।

তিনি বলেন, ‘যদি পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবার তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমার মনে হয়, এরপর পাকিস্তান পরের পর্বে যেতে পারবে কি না, সেটাই তখন বড় প্রশ্ন হয়ে উঠবে। যদি ভারতের কাছে পাকিস্তান হারে, তাহলে হয়তো তারা ছিটকেই পড়তে পারে। তারপরও দেখা যাক, কী হয়।’

প্রসঙ্গত আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে পাক-ভারত দ্বৈরথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ভারতের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান’

আপডেট সময় ০৬:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১