ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাড়াটিয়া সেজে শিশু চুরি

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর চাটখিল থেকে এক শিশু চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের খুরশিদের বাড়ি থেকে শিশু চুরির এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা চাটখিল থানায় একই দিন রাত ১০টার দিকে লিখিত অভিযোগ দায়ের করেন। চুরি হওয়া শিশুর নাম বিবি মরিয়ম (২)। সে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা রাকিবুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, চুরি হওয়া শিশুর পিতা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। সে চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের খুরশিদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করে আসছে এবং পৌরসভা এলাকায় রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত ৭দিন আগে এক মহিলা তার পাশের একটি বাসা ভাড়া নিয়ে ওই বাসায় উঠে। মঙ্গলবার সকালে তার স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে অজ্ঞাত পরিচয় মহিলা তার শিশু কন্যাকে চুরি করে পালিয়ে যায়।

চাটখিল থানার ওসি মো.আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুর পিতা চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও জানান, চুরি হওয়া শিশু বিবি মরিয়মের মা সকাল ১০টার দিকে তাকে পার্শ্ববর্তী বাসার এক মহিলার কাছে রেখে যায়। পরে ২টার দিকে এসে ওই ভাড়াটিয়া মহিলা ও তার শিশুর কন্যার কোনো খোঁজ পাচ্ছেন না। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাড়াটিয়া সেজে শিশু চুরি

আপডেট সময় ০৭:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১