ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিসির ‘ভুলে’ বিপাকে দর্শকরা, ভারত-পাকিস্তানের গ্রুপে অনিশ্চিত বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রস্তুতি ম্যাচে হারের পর স্কটল্যান্ডের বিপক্ষেও পরাজয়ের পর হতাশ হয়েছিলেন বাংলাদেশ দলের সমর্থকরা।

মাহমুদউল্লাহদের সুপার টুয়েলভে উঠার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে। তবে ওমানের বিপক্ষে সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে ২৬ রানে জয় পায় বাংলাদেশ।

তাতে ফের আশা জাগে বাংলাদেশের সুপার টুয়েলভে ওঠার বিষয়টি। তবে এখন দুটি প্রশ্ন সামনে এসেছে। তাহলো – গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে কোন কোন দেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ? আর রানার্সআপ হলে কোন কোন দেশকে পাবে বাংলাদেশ?

এর জবাব অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই দিয়ে রেখেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা বলেছিল – প্রথম রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলংকা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক রানার্সাআপই হোক, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’ এ এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে।

অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের পাওয়ার কথা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পর হুট করেই সেই নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। তাদের পূর্বঘোষিত সূচিকে ‘ভুল’ বলেছে আইসিসি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় তাদের আগে নেওয়া সিদ্ধান্তে বদল এসেছে।

তারা জানিয়েছে, প্রথম পর্বের প্রতিযোগিতা শেষে দলের অবস্থানের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে সুপার টুয়েলভের গ্রুপ। অর্থা’ বাংলাদেশ বি গ্রুপ রানার্সআপ হলে ‘গ্রুপ ওয়ান’ না পড়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ‘গ্রুপ ওয়ান’ এ পড়বে।

অবশ্য যে কোনো গ্রুপেই পড়ুক। সব শক্তিশালী দলগুলোর বিপক্ষেই লড়তে হবে বাংলাদেশকে।

তবে আইসিসিরি এমন সিদ্ধান্তে বিপাকে পড়বেন বাংলাদেশি দর্শকরা। কারণ নিজ দেশের খেলা দেখতে অনেকেই ‘গ্রুপ টু’ এর ম্যাচগুলোর টিকিট কেটে রেখেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইসিসির ‘ভুলে’ বিপাকে দর্শকরা, ভারত-পাকিস্তানের গ্রুপে অনিশ্চিত বাংলাদেশ

আপডেট সময় ০৭:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১