ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

ছোটবেলা থেকে ছয় মেরেই বড় হয়েছি : হার্দিক পান্ডিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেটের নয়া তারকা হয়ে উঠেছেন হার্দিক পান্ডি। তিনি যেভাবে অনায়াসে একের পর এক ছক্কা মারেন, তাতে মুগ্ধ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সতীর্থ, প্রাক্তন ক্রিকেটাররা। হার্দিক অবশ্য বলছেন, ছোটবেলা থেকে তিনি এভাবেই ব্যাটিং করে আসছেন। ছক্কা মেরেই তিনি বড় হয়েছেন। তাই এই খেলা তার কাছে নতুন কিছু নয়।
গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ৭২ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক। তাঁর এই ইনিংসের সুবাদে ২৯৪ রানের টার্গেট থাকা সত্ত্বেও অনায়াস জয় পেয়েছে ভারত।
এই ইনিংস সম্পর্কে হার্দিক বলেছেন, ‘অনেকেই বলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৭৬ রানের ইনিংসটাই আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। কেউ যদি এভাবে ভাবেন, আমার কোনও সমস্যা নেই। তার আগে আইপিএল-এও আমি ভাল খেলেছি। গত বছরের আইপিএল-এ অবশ্য আমি ভাল খেলতে পারিনি। তাই আমি পরিশ্রম করেছি। এর ফলে ফর্ম ফিরে পেয়েছি। আর ছয় আমি আগেও মারতাম। এখন বড় স্তরের ক্রিকেটে ছয় মারছি।’
নিজের ব্যাটিং সম্পর্কে হার্দিক আরও বলেছেন, ‘শুধু শট খেলাই নয়, খেলার পরিস্থিতি বোঝাও গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ে প্রথম ম্যাচে অ্যাডাম জাম্পার বল দেখে আমার মনে হচ্ছিল, যখন ইচ্ছা তখনই ছক্কা মারতে পারি। তাই সপ্তম ওভার পর্যন্ত অপেক্ষা করি। তারপর খেলার ধরন বদল করি। একটা ওভারই ওই ম্যাচের ধারা বদলে দেয়। কত নম্বরে ব্যাট করতে নামছি, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি।’
Tag :
আপলোডকারীর তথ্য

ছোটবেলা থেকে ছয় মেরেই বড় হয়েছি : হার্দিক পান্ডিয়া

আপডেট সময় ০১:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭