ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এমসিসির আজীবন সম্মাননা পেলেন ১৮ ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটবিশ্বের মোট ১৮ জন ক্রিকেটারকে আজীবন সম্মাননা দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তবে এই তালিকায় সব পুরুষ ক্রিকেটারের নাম নেই। ১৫ জন পুরুষ ক্রিকেটারের পাশাপাশি তিন জন নারী ক্রিকেটারও জায়গা পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্যুতি ছড়ানোর কারণে মূলত তাদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।

এমসিসি কর্তৃক সম্মাননা পাওয়া এই ১৮ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ চারজন করে রয়েছেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তিনজন রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া দুজন করে অস্ট্রেলিয়া ও ভারতের এবং একজন করে রযেছেন শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের।

এই তালিকায় থাকা তিন নারী ক্রিকেটার হলেন নারী ক্রিকেটে আলো ছড়ানো ইংলিশ তারকা সারাহ টেলর, অস্ট্রেলিয়ার অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং কিউই তারকা ক্রিকেটার ম্যাকগ্লাশান।

নারী ক্রিকেটার সারাহ ছাড়াও ইংল্যান্ডের হয়ে এই তালিকায় রয়েছেন স্যার অ্যালিস্টার কুক, ইয়ান বেল ও মার্কাস ট্রেসকোথিক। আর দক্ষিণ আফ্রিকা থেকে হাশিম আমলা, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস ও মর্নি মরকেল। অস্ট্রেলিয়া পুরুষ দল থেকে ড্যামিয়েন মার্টিন।

এদিকে এমসিসির আজীবন সম্মননায় ভূষিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, শিবনারায়ণ চন্দরপল, রামনরেশ সারওয়ানের। এছাড়া রয়েছেন ভারতের হরভজন সিং ও জাভাগাল শ্রীনাথ, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ এবং জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

এমসিসির আজীবন সম্মাননা পেলেন ১৮ ক্রিকেটার

আপডেট সময় ০৬:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১