ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

খারাপ খেললে বড় ছেলে কান্না শুরু করে: মাহমুদুল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে গেছে বাংলাদেশ। এতে প্রতিযোগিতার মূলপর্বে ওঠার সমীকরণটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য।

মূলপর্বে খেলতে হলে পরবর্তী দুই ম্যাচ অর্থাৎ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানকে মোকাবেলা করবে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নামার আগে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের একটি ভিডিও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভিডিওতে মাহমুদুল্লাহ জানিয়েছেন, খারাপ খেললে কান্না শুরু করেন তার বড় ছেলে রাইয়েদ।

সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ বলেন, ‘আমি যখন খারাপ করি, আমার বড় ছেলে খুব হতাশ হয়ে যায়। কিছু কিছু সময় কান্না করে। আমার খারাপ লাগে। সেখান থেকে আমি মোটিভেশন পাই। আমার ভালো কিছু করতে হবে তাকে উৎসাহ দিতে। আর চেষ্টা করি ভালো খেলার।’

দলে তার নেতৃত্ব নিয়ে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় একজন নেতা হিসেবে আপনার সবসময় ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। সতীর্থদের কাছে সেটার প্রশংসা করতে হবে। যেন তারা আপনাকে বিশ্বাস করে। আপনি সেটা অনুভব করতে পারবেন দলের মধ্যে।’

আজকের কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। ওপেনার সৌম্য সরকারের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারে মোহাম্মদ নাঈম। অন্যদিকে, বোলার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফিরতে পারেন নাসুম আহমেদও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

খারাপ খেললে বড় ছেলে কান্না শুরু করে: মাহমুদুল্লাহ

আপডেট সময় ০৬:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১