ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

অর্থ পাচার মামলা : নিজেকে নির্দোষ দাবি নোরা ফাতেহির

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে আইটেম গানের জন্য বেশি জনপ্রিয় নোরা ফাতেহি। এছাড়া রিয়েলিটি শোতে তাকে বিচারকের পদেও দেখা গেছে। অভিনয় করেছেন মিউজিক ভিডিও ও সিনেমায়। এরইমধ্যে অর্থ পাচার মামলায় জড়িয়ে গেছে কানাডিয়ান এই নৃত্যশিল্পীর নাম। তাকে সমন জারি করে ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে নোরা জানিয়েছেন, তিনি অপরাধী নন, ভুক্তভোগী।

নোরার মুখপাত্রের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সংবাদমাধ্যমে যেসব অনুমান করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা নোরা ফাতেহি-র তরফে কয়েকটি বিষয় ব্যাখ্যা করতে চাই। এই মামলার শিকার নোরা ফতেহি। তিনি এক জন প্রত্যক্ষদর্শী হিসেবে সহযোগিতা করছেন। তদন্তে সাহায্য করছেন। আমরা এটা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে, তিনি কোনও আর্থিক তছরুপে জড়িত নন। অভিযুক্তকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন না বা কোনও যোগাযোগ নেই। তদন্তে সাহায্য করার জন্য তাকে ডেকে পাঠিয়েছে ইডি।

সুকেশ চন্দ্রশেখর আর্থিক তছরুপের মামলায় গতকাল নোরা ফতেহিকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তার অভিযোগ, এক বছরে তার থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। সেই মামলাতে এর আগে ডাক পাঠানো হয়েছিল অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে।

ইডি সূত্রে জানা যায়, সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিুন ছাড়াও নোরার যোগও সামনে আসছে। এর আগে জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে জ্যাকুলিনের আগামী ছবি ভূত পুলিশের অন্যতম সহ-অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি। তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যাঙ্কে তার আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি করেছিল কেন্দ্রীয় সংস্থাটি।

এর আগে ৩০ আগস্ট ইডির দফতরে প্রায় ৫ ঘণ্টা জেরা করা হয়েছিল জ্যাকুলিনকে। জ্যাকুলিন সুকেশ চন্দ্রশেখর ও তার প্রেমিকা লীনা পালের দ্বারা প্রচুর অঙ্কের টাকা খুইয়েছেন বলে জানা গিয়েছিল। জ্যাকুলিনের সঙ্গে কথা বলে ইডি-র হাতে এসেছে বহু জরুরি তথ্য যার সাহায্য এই মামলার নিষ্পত্তি হতে পারে বলে মনে করা হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

অর্থ পাচার মামলা : নিজেকে নির্দোষ দাবি নোরা ফাতেহির

আপডেট সময় ১১:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১