ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিল স্কটল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

জয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে হলে টাইগারদের ১৪১ রান করতে হবে। টস হেরে প্রথমে ব্যাট করে এক উইকেটে ৪৫ রান করা স্কটল্যান্ড এরপর মেহিদ হাসান ও সাকিব আল হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ৮ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট।

৫৩ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন ক্রিস গ্রেভস। ইনিংস শেষ হওয়ার চার বল আগে মোস্তাফিজের শিকার হওয়ার আগে ২৮ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৫ রান করেন গ্রেভস। ইনিংসের শেষ দিকে তার ব্যাটিং ঝড়েই ১৪০/৯ রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড।

রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড।

ইনিংসের শুরু থেকেই সাবধানী ব্যাটিং করে স্কটিশরা। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় তারা। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক কাইল কোয়েতজার।

এরপর ম্যাথু ক্রসকে সঙ্গে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন ওপেনার জর্জ মানসি। এক উইকেটে ৪৫ রান করার পর স্কটল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন অফ স্পিনার মেহেদি হাসান।

অষ্টম ওভারে বোলিংয়ে এসেই দ্বিতীয় বলে স্কটল্যান্ডের হয়ে তিনে ব্যাটিংয়ে নামা ম্যাথু ক্রসকে এলবিডব্লিউ করেন মেহেদি। ওই ওভারের পঞ্চম বলে জর্জ মানসেকে বোল্ড করেন তিনি। মেহেদির শিকারে পরিনত হওয়ার আগে ২৩ বলে দুই চার ও দুই ছক্কায় ২৯ রান করেন মানসে।

এরপর স্কটল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে তরুণ ক্রিকেটার আফিফ হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিনত হন রিচি বিরিংটন। এই রিচির সেঞ্চুরিময় ইনিংসের কারণেই ২০১২ সালে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

১১তম ওভারের দ্বিতীয় বলে রিচিকে ফেরানোর পর চতুর্থ বলে সাকিব ফেরান মাইকেল লিক্সকে। রিচি বিরিংটনের মতো লিক্সও ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মেহেদি। তার তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন ক্যালাম ম্যাকলিওড। চার ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট শিকার করেন মেহেদি।

১৮তম ওভারের প্রথম বলে মার্ক ওয়েটকে ক্যাচ তুলতে বাধ্য করেন পেসার তাসকিন আহমেদ।

ইনিংসের শেষ ওভারে পরপর দুই বলে ক্রিস গ্রেভস ও জোশ ডেভিকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান মোস্তাফিজুর রহমান। কিন্তু ভাগ্য ফেবার করেনি।

স্কটল্যান্ড: ২০ ওভারে ১৪০/৯ (ক্রিস গ্রেভস ৪৫, জর্জ মানসে ২৯, মার্ক ওয়েট ২২, ম্যাথু ক্রস ১১; মেহেদি হাসান ৩/১৯, সাকিব ২/১৭, মোস্তাফিজ ২/৩২)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিল স্কটল্যান্ড

আপডেট সময় ১০:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১