ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

বিশ্বরেকর্ডের সামনে সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করছেন সাকিব আল হাসান। আর মাত্র এক উইকেট শিকার করলেই অনন্য রেকর্ড গড়বেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেই বিশ্বরেকর্ড গড়ার হাতছানি সাকিবের সামনে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে মাত্র এক উইকেট পেলেই মালিঙ্গার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যাবেন সাকিব। আর দুটি উইকেট পেলে সবাইকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডই গড়বেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একশর বেশি উইকেট নেওয়া বোলারের সংখ্যা মাত্র দুইজন। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ৮৩ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে অবসরে গেছেন।

৮৭ ম্যাচে ১০৬ উইকেট নিয়ে তার ঠিক পরেই আছেন সাকিব। ৮১ ম্যাচে ৯৯ উইকেট নিয়ে তৃতীয় পজিশনে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

বিশ্বরেকর্ডের সামনে সাকিব

আপডেট সময় ০৭:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১