ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

উদ্বোধনী ম্যাচে ওমানকে ১৩০ রানের টার্গেট দিল পিএনজি

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পাপুয়া নিউ গিনি (পিএনজি)। তবে শূন্য রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান করে তারা। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ১৩০ রান।

প্রথম আসরে তিন ম্যাচের একটি জেতা ওমান এবার আরো উচ্চাশা নিয়ে মাঠে নেমেছে। কারণ প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে সহ-আয়োজক হওয়ার কারণে।

নারীদের ব্যান্ড দল ঢাক-ঢোল বাজিয়ে মাঠে ঢুকেছেন। আনুষ্ঠানিকভাবে পর্দাও উঠল সপ্তম বিশ্বকাপের।

ওমান অধিনায়ক জিশান মাহমুদ বলেন, বিকালের গরমে শুকনো পিচে তিনি তার স্পিনারদের কাজে লাগাতে চান। স্বাগতিকদের দলে রয়েছেন শীর্ষ উইকেটশিকারি ও স্পিন অলরাউন্ডার জিশান মাকসুদ এবং ২৯ বছর বয়সী উইকেটকিপার নাসিম খুশি।

পাপুয়াকে নেতৃত্ব দিচ্ছেন আসাদ ভালা। লেগ স্পিনার সিজে আমিনি ও অলরাউন্ডার নর্ম্যান ভানুয়া ছাপ রাখতে পারেন তাদের প্রথম বিশ্বকাপে।

প্রথম ও দ্বিতীয় ওভার মিলিয়ে পাঁচ বলের ব্যবধানে দুটি উইকেট হারায় পাপুয়া। ডাক মারেন দুই ওপেনার টনি উরা ও লেগা সিয়াকা। প্রথম ওভারের পঞ্চম বলে বিলাল নেন উইকেট। তারপর দ্বিতীয় ওভারের তৃতীয় বলে কলিমউল্লাহ নেন অন্য উইকেট। রানের খাতা না খুলতেই ওমান হারায় ২ উইকেট, পরে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনি প্রতিরোধ গড়েছেন পঞ্চাশ ছাড়ানো জুটিতে। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ৪০ রান করে ২ ব্যাটসম্যানকে হারিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

উদ্বোধনী ম্যাচে ওমানকে ১৩০ রানের টার্গেট দিল পিএনজি

আপডেট সময় ০৭:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১