ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আড়াই মাস পূর্বে বিয়ে, শ্বশুরবাড়ি গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ প্রবাসীর

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শরিফুল ইসলাম (২৮) নামে এক সিঙ্গাপুর প্রবাসী আত্মহত্যা করেছেন।

শনিবার বিকেলে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

শরিফুল ইসলাম সখীপুর উপজেলার দেওবাড়ি চাকলা পাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত আড়াই মাস পূর্বে শরিফুলের সঙ্গে বাসাইল উপজেলার নাইকানী বাড়ি (মতির ভাটা) এলাকার আইয়ুব খানের মেয়ের আমেনা বেগমের (১৮) বিয়ে হয়। বিয়ের পূর্বে শরিফুল দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি বেড়াতে যান শরিফুল। শনিবার সকালে বিশেষ কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

রেলওয়ে পুলিশের ঘারিন্দা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাঈমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করে দীর্ঘ সময় রেল লাইনে বসে ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি দেখতে পেয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

আড়াই মাস পূর্বে বিয়ে, শ্বশুরবাড়ি গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ প্রবাসীর

আপডেট সময় ০৯:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১