ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোশ্যাল মিডিয়ার সংস্কার প্রয়োজন: হোয়াইট হাউস

আকাশ আইসিটি ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা যে কাজ করছে না, তা বিশ্লেষকরা বারবার বলেছেন। এবার হোয়াইট হাউস থেকেও এ বিষয়ে বলা হয়েছে।

একইসঙ্গে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্কার করা উচিত।

সম্প্রতি ফেসবুকের বিষয়ে বিস্ফোরক তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সিস হজেন। এর পরপরই হোয়াইট হাউসের প্রতিক্রিয়া এলো।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে আরও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। ফেসবুক নিয়ে গোপনীয়তা ও বিশ্বাস ভঙ্গের বিষয়ে যে উদ্বেগ দেখা দিয়ে সে বিষয়ে নীতিমালায় সংস্কার আনা প্রয়োজন।

ফেসবুকের সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সিস ফেসবুকের ব্যবসায়িক কর্মকাণ্ড মেনে নিতে না পেরে চলতি বছর প্রতিষ্ঠানটির চাকরি ছাড়েন। চাকরি ছাড়ার আগে কপি করে নিয়েছিলেন ফেসবুকের বেশকিছু অভ্যন্তরীণ নথিপত্র। সেই নথির ওপর ভিত্তি করে ফেসবুকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন তিনি। মার্কিন কংগ্রেসেও তিনি বলেছেন, ফেসবুকের সাইট ও অ্যাপগুলো শিশুদের ক্ষতি ও গণতন্ত্রকে দুর্বল করার পাশাপাশি বিভাজনও সৃষ্টি করে। ফেসবুক ও ইনস্টাগ্রাম কীভাবে নিরাপদ রাখা যায়, তা জানে কর্তৃপক্ষ। কিন্তু তারা সেটা না করে মুনাফাকে গুরুত্ব দিচ্ছে।

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সমালোচনা করে তিনি বলেন, জাকাবার্গকে কারও কাছে জবাবদিহি করতে হয় না। কারণ, প্রতিষ্ঠানটিতে তিনি ছাড়া এ দায়িত্বে অন্য কেউ নেই।

ফেসবুক নিয়ে প্রতিষ্ঠানটির সাবেক কর্মী নানা অভিযোগ করলেও ফেসবুক তা অস্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোশ্যাল মিডিয়ার সংস্কার প্রয়োজন: হোয়াইট হাউস

আপডেট সময় ০৫:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১