ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারির মধ্যে বাংলাদেশের অর্থনীতি সংকটকাল পেরিয়ে ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ।

বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস’-এর সর্বশেষ প্রতিবেদনে এই পূর্বাভাস দেয় সংস্থাটি।

‘মোড় পরিবর্তন: ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন’ শীর্ষক নতুন এই প্রতিবেদনে বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কে বলেছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরও বেড়ে হতে পারে ৬ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনীতি ২০২০–২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে। চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ১১ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপের।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেছেন, দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে মহামারি।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক

আপডেট সময় ০১:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১