ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

তেলাপোকা মারার বিষ খেয়ে ২ শিশু ঢামেকে

আকাশ জাতীয় ডেস্ক:

ফকিরাপুলে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই শিশু হলো- মীম ও তার ছোট ভাই ইসমাইল। বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল কোমর উদ্দিন লেনের ৭৯/ডি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

জুবায়ের হোসেন ও পরীবানু দম্পতির সন্তান তারা। ৩ ছেলে ও ১ মেয়েসহ বাড়িটির ৭ম তলায় ভাড়া থাকেন তারা। জুবায়ের একটি বাসার কেয়ারটেকার হিসেবে চাকরি করেন। আর পরীবানু গৃহিণী।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মা পরীবানু জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) বড় ছেলে স্থানীয় একটি দোকান থেকে তেলাপোকা তাড়ানোর ওষুধ কিনে এনেছিল। ওষুধটি খাবার রাখার র‌্যাকের ওপর রেখেছিল। সকালে তাদের বাবা কাজে চলে যায়। আর মা পানি আনতে যান। তখন ৪ ভাই-বোনই বাসায় খেলছিল। এ সময় তেলাপোকা তাড়ানোর ওষধু বের করে খাবার মনে করে খেয়ে ফেলে মীম ও ইসমাইল। তখন তারা অসুস্থ হয়ে পড়লে অন্য বড় দুই ভাই বাবা-মাকে খবর দেয়। তখন তারা বাসায় গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশু দুটি তেলাপোকা তাড়ানোর ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন। হাসপাতালে তাদের দুইজনকেই ‘স্টমাক ওয়াশ’ করানো হয়েছে। পরে ২০৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে তাদের চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

তেলাপোকা মারার বিষ খেয়ে ২ শিশু ঢামেকে

আপডেট সময় ০৯:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১