ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যে কারণে ৬ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক :

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ছয় ঘণ্টা পর সচল হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে অ্যাপগুলো আবার সচল হয়।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, অ্যাপগুলো অকেজো হওয়ার কারণে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপে তারা মেসেজ পাঠিয়ে বলেছেন, কারিগরি সমস্যার কারণে অ্যাপগুলো বিকল হয়।

ঠিক কীভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম বিকল হয়েছিল, সে বিষয়ে ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ব্যাকবোন রাউটারে কনফিগারেশন পরিবর্তনের কারণে এমনটি হয়েছিল, যা ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিককে সমন্বয় করে।

বিশ্বের অন্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অচল হয়ে পড়ে।

এর আগেও একবার এভাবে ডাউন হয়েছিল প্ল্যাটফর্মগুলো। কিন্তু দ্রুত তা ছন্দে ফিরে এসেছিল। তবে এবারের ঘটনা ঐতিহাসিক।

ফেসবুকের কর্মীরা সংবাদমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে। ডোমেনে ভুল হওয়ার জন্যই গোটা সার্ভার ক্র্যাশ করেছে। তাদের কেউ কেউ বলছেন, রাউটিং সিস্টেমের গোলমাল থেকে এই ঘটনা ঘটেছে। তবে ইচ্ছাকৃতভাবে এ কাজ করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ঘটনার পরে ফেসবুকের কারিগরি প্রধান এই মেসেজ পাঠিয়েছেন।

কীভাবে এই বিভ্রাট ঘটল তার ব্যাখ্যা করতে গিয়ে হার্ভার্ডের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির ডিরেক্টর জোনাথান জিট্রেইন বলেন, ‘গাড়ির ভিতর চাবি রেখে বাইরে থেকে লক করে দিলে যা হয়, ফেসবুকের সার্ভারেও তাই হয়েছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

যে কারণে ৬ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক

আপডেট সময় ১২:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১