ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবকে প্রশংসায় ভাসালেন ম্যাককালাম ও মরগান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলের দ্বিতীয়পর্বে রোববার (৩ অক্টোবর) প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) একাদশে জায়গা করে নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সুযোগ পেয়েই দুর্দান্ত খেলে নিজের যোগ্যতার জানান দেন তিনি।

তার এমন পারফরম্যান্সে মুগ্ধ কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে একাদশে জায়গা পেয়ে বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে কলকাতার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব। এ জয়ে প্লে-অফ নিশ্চিত করার পর সাকিবের ভূয়সী প্রশংসা করেন ম্যাককালাম।

নিউজিল্যান্ডের এ তারকা ক্রিকেটার বলেন, ‘সাকিব শুধু বল হাতেই দুর্দান্ত ছিল না, তার করা রান আউটটাও দারুণ ছিল। অভিনন্দন তাকে। এই মুহূর্তগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ’

এর আগে সাকিবের প্রশংসা করতে ভূলেননি কলকাতার অধিনায়ক ইয়ন মরগানও। তিনি বলেন, ‘আজকের (রবিবারের) ম্যাচে সাকিবের বিরাট প্রভাব ছিল। তার মতো একজন অভিজ্ঞ যোদ্ধা দলে থাকাটা অনেক বড় পাওয়া। ’

প্রথমে ফিল্ডিং করতে নামা কলকাতার হয়ে সপ্তম ওভারে বল করতে এসে মাত্র ৪ রান খরচ করেন সাকিব। পঞ্চম বলে দুর্দান্ত থ্রোতে রান আউট করেন ২৬ রান করে এগিয়ে যাওয়া হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এ উইকেট পেয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাকিব। পরবর্তীতে হায়দরাবাদের ব্যাটার অভিষেক শর্মাকেও আউট করেন তিনি। ম্যাচজুড়ে ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচ করেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবকে প্রশংসায় ভাসালেন ম্যাককালাম ও মরগান

আপডেট সময় ০৬:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১