ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বিশ্বকাপে ভারতকে হারাতে বাবরদের যে পরামর্শ দিলেন উমর গুল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি ফরম্যাটে র্যাংকিংয়ে এ মুহূর্তে ভারতের ঠিক নিচেই পাকিস্তানের অবস্থান। ২৮ পয়েন্ট নিয়ে ভারত দুয়ে আর ৩৪ নিয়ে তিনে পাকিস্তান।

তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপ মঞ্চে একচেটিয়া আধিপত্য ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর মুখোমুখি হবে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তাই অনেক কিছুর জবাব দেওয়ার মিশন পাকিস্তানের।

এবার পাকিস্তানের সামনে সেই স্বাদ নেওয়ার সুযোগ বলে মন্তব্য করেছেন দলটির সাবেক গতিতারকা উমর গুল। ভারতের বিপক্ষে জয় পেতে বাবর আজমদের কিছু পরামর্শ দিয়েছেন এই ডানহাতি পেসার। ভারত ম্যাচের আগে বাবর আজমদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে গুল বললেন, ‘ভারত ম্যাচ নিয়ে বাড়তি চাপ থাকবে। কারণ পুরো দেশ চায় পাকিস্তান ক্রিকেট দল তাদের হারাক। আমার পরামর্শ হলো— খেলোয়াড়দের উচিত হবে তাদের স্নায়ুর নিয়ন্ত্রণ নেওয়া এবং চাপে ভেঙে পড়া চলবে না। কারণ এটি হাইভোল্টেজ ম্যাচ। এটিও পরামর্শ দেব যে, দুই-তিন দিন আগে, বিশেষ করে ভারত ম্যাচের আগে, খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রচলিত মিডিয়া এড়িয়ে চলতে হবে।’

ভারতের বিপক্ষে জয় পেতে পাক বোলারদের বেশি ভূমিকা রাখতে হবে বলে মনে করেন উমর গুল। যত দ্রুত সম্ভব ভারতের টপ অর্ডার ব্যাটারদের সাজঘরে ফেরত পাঠানোর কাজটা করতে হবে শাহীন আফ্রিদি-হাসান আলিদের।

তিনি বলেন, ‘ভারত খুব শক্তিশালী দল। আইপিএল থেকে ভালো ভালো খেলোয়াড় খুঁজে এনে দলে ভেড়ায় তারা। এ নিয়ে তারা অনেক কাজ করছে। অবশ্যই রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু পাকিস্তান যদি তাদের টপ অর্ডার ব্যাটারদের পাওয়ার-প্লের প্রথম দিকে আউট করতে পারে, তা হলে তাদের মিডল অর্ডারকে চাপে রাখতে পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ভারতকে হারাতে বাবরদের যে পরামর্শ দিলেন উমর গুল

আপডেট সময় ০৬:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১