ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দলের আগেই স্ত্রীকে নিয়ে ওমান গেলেন লিটন

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনিং ক্যাম্প করতে আজ রাতেই ওমান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দল যাওয়ার আগেই সস্ত্রীক ওমান গেছেন ডানহাতি ব্যাটার লিটন দাস।

মাসকটের কন্ডিশনিং ক্যাম্প ও বিশ্বকাপ আসর মিলিয়ে প্রায় দেড় মাসের সফরে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার রাত পৌঁনে ১১টায় দেশ ছাড়বে মাহমুদউল্লাহবাহিনী। তবে লিটন দাস আরও আগেই পাড়ি জমিয়েছেন ওমানে।

নিউজিল্যান্ড সিরিজের পর জাতীয় দলের ক্রিকেটাররা ছুটি পেয়েছিলেন। তবে অধিকাংশ ক্রিকেটার সময়টা কাজে লাগিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিলেও লিটন ছিলেন পরিবারের সঙ্গেই। তাই ওমান থেকেই শুরু হবে তার প্রস্তুতিপর্ব।

গত বুধবার সস্ত্রীক ওমানে পৌঁছেছেন লিটন। সেখানে পৌঁছে কোয়ারেন্টিনও সম্পন্ন করেছেন তিনি। এবার শুরু করবেন বিশ্বকাপের প্রস্তুতি। তবে আইপিএল খেলতে আরও আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

আগামী ৯ অক্টোবর পর্যন্ত আইপিএল খেলার অনুমতি আছে সাকিব ও মোস্তাফিজের। এরপর তারা দুজনেই যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। লিটন, সাকিব ও মোস্তাফিজ ছাড়া দলের বাকিরা রোববার রাতেই মাসকটে যাচ্ছেন। দলের সবাই করোনা ভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে সফরের আগে নিয়ম অনুযায়ী সবার করোনা পরীক্ষা করানো হয়েছে এবং সবার ফলাফল নেগেটিভ আসে।

ওমানে পৌঁছে একদিনের কোয়ারেন্টিন শেষে আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ৯ অক্টোবর তারা যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন মুশফিক-সাকিবরা।

বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি। সেই পথ পাড়ি দিলে অর্থাৎ বি গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার-আপ হলে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে পারবে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দলের আগেই স্ত্রীকে নিয়ে ওমান গেলেন লিটন

আপডেট সময় ০৭:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১