ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহামারিকালের প্রথম ‘ভর্তিযুদ্ধ’ শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারির কারণে কয়েক দফা পিছিয়ে অবশেষে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা। বেলা ১১টায় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হলো মহামারিকালের এ ভর্তিযুদ্ধ।

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

৬০ নম্বরের বহুনির্বাচনী, ৪০ নম্বরের লিখিতসহ মোট ১০০ নম্বরের এই পরীক্ষা শেষ হবে দুপুর সাড়ে ১২টায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘ক’ ইউনিটে এবারের ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসন সংখ্যা ১ হাজার ৮১৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৬৫ জন করে শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৭১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ শিক্ষার্থী। এছাড়া খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন, গ ইউনিটের ১২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন, ঘ ইউনিটে ১৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী।

আজ নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে পরীক্ষার্থীদের, তাই সকাল থেকেই ভর্তিচ্ছুদের পদাচারণায় মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকরাও। প্রবেশদ্বারের বাইরেই অপেক্ষা করছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহামারিকালের প্রথম ‘ভর্তিযুদ্ধ’ শুরু

আপডেট সময় ১২:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১