ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এইচপি দলকে বড় ব্যবধানে হারালেন মুশফিক-মুমিনুলরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

চার ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুমিনুল হকের সেঞ্চুরিতে ভর করে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে ৩১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে মুশফিক-মিঠুনরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে এইচপি দলকে ৩২৩ রানের বিশাল লক্ষ্য চূড়ে দেয় ‘এ’ দল। জবাবে মাত্র ২৯২ রানেই গুটিয়ে যায় এইচপি দল। ‘এ’ দলের হয়ে ২২১ বলে সর্বোচ্চ ১২৮ রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক মুমিনুল হক। তাছাড়া নাজমুল হাসান শান্ত উল্লেখযোগ্য ৬৭ রান ও মুশফিকুর রহিম ৬১ রান করেন। বল হাতে এইচপি দলের পক্ষে ৪টি উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা।

বিশাল রান তাড়ায় খেলতে নেমে দুর্দান্ত শুরু করে এইচপি দলের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। কিন্তু ৭১ রান করে তামিমের বিদায়ের পর ৭৪ রান করে ফিরেন তামিমও। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। মাঝপথে ৪৭ রানের ইনিংস খেললেও দলকে আর জেতাতে পারলেন না তৌহিদ হৃদয়। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৯২ রানে গুটিয়ে যায় এইচপি দলের ইনিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

এইচপি দলকে বড় ব্যবধানে হারালেন মুশফিক-মুমিনুলরা

আপডেট সময় ০৭:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১