ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

কেকেআরে দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলের দ্বিতীয় ভাগে টানা তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হলো না সাকিব আল হাসানের।

রোববার রাতে শেষ বলে নিষ্পত্তি হওয়া রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতাকে ২ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস।

এই হারের সঙ্গে আরও এক দুঃসংবাদ শুনতে হচ্ছে নাইট সমর্থকদের। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলটির বড় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অবশ্য দলের দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের।

আগামী মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ম্যাচে রাসেলের খেলা অনিশ্চয়তায় পড়েছে। সে হিসেবে একাদশে ঠাঁই হতে পারে সাকিবের। রোববার ম্যাচের ১৭তম ওভারে বাউন্ডারি আটকাতে গিয়ে পায়ে চোট পান রাসেল। এর পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রাসেলের চোটের বিষয়ে কেকেআরের মেন্টর ডেভিড হাসি বলেন, ‘রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলছিল— ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। ব্যথাও অনুভব করছে। রাসেলের জন্য মেডিকেল দলের ব্যবস্থা করা হয়েছে। তারাই ওর পরিচর্যা করবে। আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার সে।’

একই বক্তব্য দিয়ে কলকাতা অধিনায়ক এইউন মরগ্যান বলেন, ‘রাসেলের চোট কেমন অবস্থায় আছে, বলা কঠিন। আমরা চাইব, ও যেন দ্রুত সেরে ওঠে মাঠে নামতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

কেকেআরে দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের

আপডেট সময় ০৬:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১